1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

মিলশ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ সময় দর্শন
ফাইল ছবি
স্টাফ রিপোর্টার

ফরিদপুরে জুটমিল শ্রমিক সজিব শরীফের পায়ুপথে কম্প্রেসার মেশিনের বাতাস প্রবেশ করিয়ে হত্যায় অভিযুক্ত মূল আসামী রিফাত শেখ ওরফে হাকিমকে (২২) গ্রেপ্তার করেছ র‌্যাব-১০। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। হত্যার মূল অভিযুক্ত রিফাতকে বৃহস্পতিবার বিকেলে মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রিফাত শেখ জেলার বোয়ালমারী উপজেলার রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে।

র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম জানান, গত ২৩ ফেব্রুয়ারী জেলার বোয়ালমারি উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকায় আকিজ-বশির জনতা জুট মিলে রাতে কাজ শেষে কম্প্রেসার মেশিনের হাওয়ার পাইপ দিয়ে শরীরে লেগে থাকা পাটের ময়লা ধুলাবালি পরিস্কার করতে থাকে সজিব। এসময় অপর সহকর্মী রিফাত শেখ বাতাসের পাইপটি সজিব এর পায়ুপথে প্রবেশ করিয়ে দেয়। এতে তার পেট ফুলে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একদিন পরে মারা যায় সে। এই ঘটনায় আজ বৃহস্পতিবার বোয়ালমারী থানায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহয়তায় হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামী প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করলেও কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। হত্যাকারীকে সংশ্লিষ্ট থানায় পাঠানোসহ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানা গেছে।

 

নিহত সজিব শরীফ (১২) বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সে ওই মিলে স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করতো।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host