1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

পঞ্চগড়ে ফার্মেসিতে দুর্ধর্ষ হামলা ও লুটপাট: ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ সময় দর্শন
পঞ্চগড় প্রতিনিধি,
পঞ্চগড় সদর উপজেলার ৯নং মাগুড়া ইউনিয়নের ঝলই বাজারে একটি ঔষধের দোকানে (ফার্মেসি) দুর্ধর্ষ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় দোকানের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম (৫০) বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ৫ জন নামধারীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ঝলই বাজারে ‘সাফিন মেডিকেল ফার্মেসি’ পরিচালনা করে আসছেন। গত রবিবার সকালে তিনি ব্যক্তিগত কাজে পঞ্চগড় বাজারে অবস্থান করছিলেন। এই সুযোগে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মো. রেজা (৩৫), মো. খয়রুল (৩৭), মো. বাবু (৩৮), মো. লিটন (৪০) ও মো. মিষ্টারের নেতৃত্বে একদল লোক লাঠিসোটা, লোহার রড ও শাবল নিয়ে দোকানে হামলা চালায়।
হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে তছনছ করে দেয় এবং দোকানের ভেতরে থাকা মূল্যবান ঔষধ ও মালামাল লুট করে নিয়ে যায়। এতে ব্যবসায়ীর প্রায় ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম বলেন, “বিবাদীগণ পরিকল্পিতভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানটি নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আইনের কাছে সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা প্রার্থনা করছি।”
স্থানীয়রা জানান, মসজিদের প্রয়োজনে দোকান ঘর গুলো ভেঙে দেওয়া হয়েছে। আমাদের কাছে সে সময় নিয়েছিল।কিন্তু নির্দিষ্ট সময় ঘর ছাড়ে দেইনি।
পুলিশ  সুত্রে জানা যায়,  এ বিষয়ে একটি লিখিত অভিযোগ  করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পঞ্চগড় মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এ বিষয়ে অবগত আছেন বলে জানান ভুক্তভোগী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host