1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৩ সময় দর্শন
দিনাজপুর জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয় জেলায় কোটি টাকা মূল্যের ১টি কষ্টিপাথরের মূর্তিসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোর সাড়ে ৪টায় ঠাকুরগাঁও সদরের ভূল্লী থানার শুখানপুকুরী ইউনিয়নের লালমিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। র্যাব-১৩ অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বসতবাড়ি থেকে উক্ত কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে। এ সময় লাল মিয়া (৬০) কে গ্রেফতার করা হয়। সে মৃত ফজল হক মণ্ডলের ছেলে।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়ের প্রক্রিয়া শেষে তাকে উদ্ধারকৃত মূর্তিসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-এর পক্ষ থেকে আরো জানা যায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host