1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দিনাজপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৭ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী থানার যৌথভাবে অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ২ সক্রিয় সদস্যসহ চুরি করা ৫টি মোটরসাইকেল উদ্ধার কর হয়েছে। ২১ ফেব্রুয়ারি (শনিবার) দিনাজপুর জেলা পুলিশ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে নীলফামারী সদর উপজেলা ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২জন হলো খানসামা উপজেলার পাকেরহাট ফকিরপাড়ার সুরত আলীর ছেলে লিমন ইসলাম(২৫) ও চিরিরবন্দর থানার ফতেজংপুর পাইকারপাড়ার মৃত নবীউল ইসলামের ছেলে শাহীনুর ইসলাম(৩২)। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন জানান, দিনাজপুর গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী থানা পুলিশের সমন্বিত একটি টিম ২০২৫ সালের ২২ ডিসেম্বর কোতয়ালী থানার একটি মামলা তদন্তকালে নীলফামারী সদর উপজেলার দালালের বাজার থেকে লিমন ইসলামকে গ্রেফতার করে। তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে চিরিরবন্দর উপজেলার নিজ বাসা থেকে শাহীনুর ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তদন্তকালে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের সোনাপুকুর গ্রামের জনৈক মোঃ বাদশাহর বাসা থেকে ২টি চোরাই মোটরসাইকেল ও রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানার কলেজপাড়ার জনৈক জুয়েলের কাছ থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোঃ লিমন ইসলাম অপরাপর আসামীদের সহায়তায় দিনাজপুর আদালত প্রাঙ্গনসহ দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকা হইতে সুকৌশলে মোটরসাইকেল গুলো চুরি করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host