1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বিজিবি’র অভিযানে ভারতীয় ও দেশি মাদকদ্রব্য আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ সময় দর্শন

 

মশিউর রহমান সোহেল,
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ খানপুর, জলপাইতলী এবং রুদ্রানী বিওপি কর্তৃক পৃথক পৃথক ৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২০ বোতল বিদেশী মদ এবং ৫৩ বোতল ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য সর্বমোট ৮৬,৮০০ (ছিয়াশি হাজার আটশত) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) -এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) ২৯ বিজিবি কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host