1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ সময় দর্শন
মশিউর রহমান সোহেল- ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, খানপুর বিওপি ও বড়গ্রাম বিওপি কর্তৃক ০৩টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৭৬৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ৭৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্যের সিজার মূল্য ১,৪৪,৯০০ (এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শত) টাকা।
১৫ ফেব্রুয়ারি (রবিবার) প্রকাশিত এক প্রেস বার্তায় ফুলবাড়ী ব্যাটালিয়ন(২৯ বিজিবি), দিনাজপুর-এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারি দিন থেকে মধ্যরাত পর্যন্ত বিজিবি সদস্যরা উল্লেখিত স্থানগুলোতে অভিযান চালিয়ে উপরোক্ত অবৈধ ও অনুমোদনহীন মালামালগুলো আটক করা হয়।  প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host