1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ফুলবাড়ী ২৯ বিজিবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোটে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ সময় দর্শন

 

মশিউর রহমান সোহেল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সুপরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বোচ্চ সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। ১২ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় দিনাজপুর-৫ ও দিনাজপুর-৬ আসনের ০৬টি উপজেলায় মোট ১৮টি প্লাটুন গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হতে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত মোতায়েন থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। দায়িত্বপ্রাপ্ত উপজেলাসমূহে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়। নির্বাচন পূর্ব সময়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নিরাপত্তা বলয় সুদৃঢ় করা হয়। এছাড়া এবারই প্রথম বিজিবিতে ড্রোন এবং অপ্রাণঘাতি অস্ত্র সংযোজন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকার কার্যক্রম নজরদারি পরিচালনা করা হয়, যা সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্বপ্রাপ্ত এলাকায় নির্বাচনকালীন সময়ে বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স দায়িত্বে নিয়োজিত থেকে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।


নির্বাচন পরবর্তী সময়ে ফলাফল ঘোষণার পরও দায়িত্বপ্রাপ্ত এলাকায় টহল ও নজরদারি অব্যাহত রাখা হয়, যাতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল থাকে। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
২৯ বিজিবি, ফুলবাড়ী, দিনাজপুর-এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, ফুলবাড়ী ব্যাটালিয়ন নির্বাচনী দায়িত্ব পালনের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণ বজায় রেখে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host