রাজপথে নামার হুসিয়ারী দিলেন: জামায়াত আমির
প্রতিবেদকের নাম :
-
আপডেটের সময় :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
-
৮৫
সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
গতকাল কয়েকটি কেন্দ্রে ফল আটকে রাখা হয়। অনেককে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে। আমাদের জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর আসনে কী হয়েছে আপনারা জানেন। একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে, তা দেশবাসী দেখেছে। আবার একই বিষয় আমাদের জোটের প্রার্থী মামুনুল হক সাহেবের ক্ষেত্রে গ্রহণ করা হয়নি, অথচ নাসীরউদ্দীন পাটওয়ারীর প্রতিপক্ষের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে।’ নির্বাচনে অনিয়মের একাধিক অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনিয়মের প্রতিকার না পেলে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামী। দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শফিকুর রহমান বলেন, ‘গতকাল কয়েকটি কেন্দ্রে ফল আটকে রাখা হয়। অনেককে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে। আমাদের জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর আসনে কী হয়েছে আপনারা জানেন। একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে, তা দেশবাসী দেখেছে। আবার একই বিষয় আমাদের জোটের প্রার্থী মামুনুল হক সাহেবের ক্ষেত্রে গ্রহণ করা হয়নি, অথচ নাসীরউদ্দীন পাটওয়ারীর প্রতিপক্ষের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে।’ জামায়াত আমির প্রশ্ন তুলে বলেন, ‘এক দেশে কি দুই আইন চলবে? এই ধরনের অন্যায় কাজ আরও হয়েছে। আমাদের যাঁদের ওপর অন্যায় হয়েছে, তাঁরা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার পেলে ভালো, না হলে আমরা ব্যবস্থা নেব। বাধ্য করা হলে রাজপথে নামব।’ নির্বাচন কমিশন ন্যায়বিচার করবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আশা করি ইসি ইনসাফ করবে। আমরা দেশে শান্তি ও ঐক্য চাই। এ দেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ কারও অধীনস্থ নয়, সবাই সমান। অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এই কালো অধ্যায়ের অবসান চেয়েছি। ফ্যাসিবাদ আবার ফিরে আসলে ছাড় নয়, লড়ে যাব।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। এ পর্যন্ত ২৯৫টি আসনে পাওয়া বেসরকারি ফলাফলে ২১২টি আসনে জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এ ছাড়া ৭৭টিতে জয় পেয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থীরা। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৮টি আসনে।
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরও খবর