1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)-তে জামানত হারালেন লাঙ্গল ও হাতপাখার প্রার্থী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

সদ্য সমাপ্ত হওয়া জাতীয় সংসদ-২০২৬ নির্বাচনে চিরিরবন্দর ও খানসামা নিয়ে গঠিত দিনাজপুর-৪ আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি’র প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া। বেসরকারি ফলাফলে, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে বিজয়ী হন। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন।
নির্বাচনে ভোট দিয়েছে ৩ লাখ ৬ হাজার ৯৯১ জন। নির্বাচনী ফলাফলে, মো. আখতারুজ্জামান মিয়া পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী’র প্রার্থী মো: আফতাব উদ্দিন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট। দিনাজপুর-৪ আসনে বিএনপি’র প্রার্থী জামায়াত প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩৭ হাজার ৬৬১ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন। অপরদিকে, লাঙ্গল ও হাতপাখা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করা প্রার্থীগন ৪ হাজারের ভোটের অংক পার হতে পারেননি। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে ভোটার কর্তৃক মোট প্রদানকৃত ভোটের কমপক্ষে ৮ ভাগের ১ ভাগ ভোট লাভ করতে হয়। দিনাজপুর-৪ আসনে জামানত রক্ষায় ৮ ভাগের ১ ভাগ নিয়ম অনুযায়ী প্রয়োজন ছিল ৩৮ হাজার ৩৭৪টি ভোট বা তার বেশি। কিন্তু ঐ দুই প্রার্থী সেই পরিমাণ ভোট লাভে ব্যর্থ হওয়ায় জামানত হারিয়েছেন। ঘোষিত ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মো: নুরুল আমিন শাহ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩,১৫২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মো: আনোয়ার হোসাইন হাতপাখা প্রতীক নিয়ে লড়ে পেয়েছেন ১ হাজার ৬৯৯ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host