1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নরসিংদীর পলাশে ধানের শীষের পক্ষে জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ সময় দর্শন

 

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পলাশে ধানের শীষের পক্ষে এক নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পলাশ বাসস্ট্যান্ড এলাকায় এ জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম নরসিংদী জেলার সভাপতি মুফতি আব্দুর রহিম কাসেমী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা , সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফ সহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ।জনসভা শেষে ধানের শীষের সমর্থনে একটি গণমিছিল পলাশ বাসস্ট্যান্ড ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host