1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

ইসি বুধবার ভোটের সার্বিক পরিস্থিতি বিদেশিদের কাছে তুলে ধরবে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ সময় দর্শন
নির্বাচন কমিশন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন সামনে রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।

রুহুল আমিন মল্লিক বলেন, ‘‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমিশনের পক্ষ থেকে ব্রিফিং করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলে ৫০০ জনের মতো ভোট দেখবেন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host