1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

দিনাজপুরে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ সময় দর্শন

 

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুর সদরের ভোটগ্রহণ কর্মকর্তাগণের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৬ফেব্রুয়ারি (শুক্রবার) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা পিপিএম মহোদয়। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাগণকে সর্বোচ্চ নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে আগত ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার দায়িত্বশীলতা, সতর্কতা ও সমন্বিত ভূমিকা একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নির্বাচনকালীন কর্মকর্তাদের এই প্রশিক্ষণ ৭ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host