1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিএনপির শাহে আলমের প্রার্থিতা বাতিলের আবেদন জামায়াতের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ সময় দর্শন
বিএনপির প্রার্থী মীর শাহে আলম

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

এ প্রসঙ্গে বিসিকের বগুড়া জেলা কার্যালয়ের ডিজিএম একেএম মাহফুজুর রহমান বলেন, ‘বিসিকের পরিচালক পদ থেকে মীর শাহে আলম পদত্যাগ করেছেন কিনা সে ব্যাপারে আমার কিছু জানা নেই। কারণ তিনি পদত্যাগ করলে বিসিকের চেয়ারম্যানের কাছে করার কথা।’

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়ার কথা শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে সত্যতা পেলে নির্বাচনি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রার্থী মীর শাহে আলম বলেন, ‘বিসিকের পরিচালক কোনও লাভজনক পদ নয়। ব্যবসায়ী হিসেবে আমি বিসিকের পরিচালক। সে কারণে পদত্যাগ করিনি। এ নিয়ে মনোনয়নপত্রে কোনও তথ্য গোপনও করিনি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host