1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

খুলনায় বিশাল জনসভায় দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেছেন তারেক রহমান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৯ সময় দর্শন

 

খুলনা তেরখাদা প্রতিনিধি :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় বিশাল জনসভায় দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, “এই পুনর্গঠন হবে কোনো একক দল বা গোষ্ঠীকে নিয়ে নয়; দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষকে সঙ্গে নিয়ে করা হবে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি শুধু কথার ফুলঝুরি ছড়াতে বিশ্বাস করে না, দেশকে বাস্তবভাবে সামনের দিকে এগিয়ে নিতে চায়।

তারেক রহমান উল্লেখ করেন, গত ১৫–১৬ বছরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুন, গুম ও হত্যার শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানুষ রাজনৈতিক অধিকার, বিশেষ করে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। তবে আগামী ১২ তারিখ এই অধিকার প্রয়োগের সুযোগ তারা পাবেন।

নারী ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের অর্ধেক নারী। তাদের পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।

জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। এতে দলের প্রার্থীসহ বিভিন্ন নেতা বক্তব্য রাখেন। জনসভা সকাল ১১টায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।

এটি তারেক রহমানের খুলনায় চতুর্থ সফর; সর্বশেষ তিনি ২০০৪ সালে খুলনা সফর করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host