1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি অফিসে আগুন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৪ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার দিবাগত ভোররাতে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে অজ্ঞাত পরিচয়ধারী দুবৃর্ত্তরা নাটঘর বাজারে ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে মুহূর্তেই এই আগুন আশপাশের চারটি দোকানে ছড়িয়ে পরে। ঘণ্টাব্যাপী স্থায়ী আগুনের লেলিহান শিখায় সবকিছু পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, ঘটনার খবর পেয়ে সোমবার সকালে বিএনপি কার্যালয় পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা তাদের নেতাকর্মীকে নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছে। তাদের অফিস অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অনেক ব্যানার ও নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়েছে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তবে অভিযোগের ব্যাপারে জানতে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও ফোনে তার সাড়া মেলেনি।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকু্ল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এর সঙ্গে জড়িত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host