1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

দিনাজপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২২ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি (সোমবার) দিনাজপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, রিসোর্স পার্সন এর বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা ।
সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি। দিনব্যাপী প্রশিক্ষণ এ কর্মশালায় জাতীয় দৈনিক দেশবার্তা পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলীসহ দিনাজপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪২জন সাংবাদিক অংশ নেন এবং শেষে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host