1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

নির্বাচনি অভিযোগ জানাতে ডিএমপির হটলাইন নম্বর চালু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ সময় দর্শন
ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনও তথ্য বা অভিযোগ সহজে ও দ্রুত পুলিশকে জানানো যাবে।

ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনি আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে—এমন যেকোনও বিষয়ে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হলে উল্লিখিত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য সম্মানিত নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে— ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯, ০১৩২০০৩৭৩৬০।

ডিএমপির পক্ষ থেকে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host