1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

ভোটের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান- ড. আবদুল মঈন খান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৮ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ নরসিংদী প্রতিনিধি :
গণতন্ত্র একটি শান্তিপূর্ণ ব্যবস্থা—যেখানে ভোটের মাধ্যমেই জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করে। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে সিল মেরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. আবদুল মঈন খান।
রোববার ১ ফেব্রুয়ারি বিকেলে চরসিন্দুর ইউনিয়নের মালিতা ৬ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, ভোট একটি গণতান্ত্রিক অধিকার। এই অধিকার কেউ কাউকে দেয় না—এটি আদায় করে নিতে হয়। আর সেই অধিকার আদায়ের একমাত্র পথ হলো ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে প্রদান করা। ভোটের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে মৌলিক পার্থক্য হলো—বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, আর আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা বাকশালে বিশ্বাস করে। আমরা একদলীয় বাকশালে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানুষের মতপ্রকাশের স্বাধীনতায়, আইনের শাসনে এবং নিয়ম-কানুন মেনে সুন্দর জীবনযাপনের পদ্ধতিতে। বিএনপি চায় মানুষের সার্বিক উন্নয়ন।
ড. মঈন খান বলেন, বিএনপি কোনো দল-মত বা ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ করে না। কে হিন্দু, কে মুসলমান, কে ধনী, কে দরিদ্র—এই বিভাজনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। বিএনপির রাজনীতি সকল মানুষের জন্য, সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার রাজনীতি।
পথসভায় চরসিন্দুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরজু ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং পলাশ থানা যুবদলের সদস্য সচিব বকতিয়ার হোসেন ভূঁইয়া।
এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host