1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস বিচার বিভাগকে আরো চরম খারাপ করেছে : আনিস আলমগীর চৈত্রসংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি মূল্যস্ফীতি-বেকারত্ব-যুদ্ধ, ৩ চাপে অর্থনীতিতে চরম ঝুঁকি দেখছেন নীতি নির্ধারকেরা গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০

দিনাজপুরে র‍্যাবের অভিযানে শুটারগান ও গুলি উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৬ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩-এর অভিযানে একটি অবৈধ দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ১ ফেব্রুয়ারি (রবিবার) র‍্যাব-১৩ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্র সামনে রেখে এলিট ফোর্স র‍্যাব অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‍্যাব-১৩ এর সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের অধীন সিপিসি-১ দিনাজপুরের একটি চৌকস দল রবিবার ভোর প্রায় ৮টায় দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সরস্বতীপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
সেসময় ওই এলাকার বাসিন্দা মৃত আইনউদ্দীনের ছেলে মো. মাসুদ রানা(৩০)- এর বসতবাড়ি থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি দেশি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়। র‍্যাব-১৩ এর পক্ষ থেকে এও জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host