1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সৈয়দপুরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৩১ জানুয়ারি (শনিবার) দিনব্যাপী সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ বিষয়ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, নীলফামারী জেলার যুগ্ন পরিচালক এনএসআই, জেলা নির্বাচন কর্মকর্তা, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, জেলা আনসার কমান্ড্যান্ট, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মেহদী ইমাম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম, সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ অনেকে।
ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এ প্রশিক্ষণে তাদের নির্বাচনকালিন দায়িত্ব পালন সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host