1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

খুলনা-৪ হেলাল ঘোষণা করলেন শান্তি ও সুশাসনের 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৮০ সময় দর্শন

 

খুলনা তেরখাদা প্রতিনিধি :
দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি, উন্নয়ন ও সুশাসনের পথে ফিরতে চায় খুলনা-৪ আসনের মানুষ—এমনটাই জানিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল। তার ভাষায়, মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় এই জনপদের উন্নয়ন বারবার থমকে গেছে।
রোববার (২৫ জানুয়ারি) রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বিএনপির এই নেতা।
গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গে আজিজুল বারী হেলাল বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। শান্তিপূর্ণ পরিবেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে রয়েছে। জনগণের রায়ে নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে পাশে থাকতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host