1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

দিনাজপুর-৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ সময় দর্শন

 

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি: মাফিকুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে তিনি পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলগেট ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের কাছে তার নির্বাচনী প্রতীক ‘তালা’ মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক ভোটারদের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সারাদিন তালা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “আমি নিয়মিত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছি। সাধারণ মানুষের মধ্যে তালা মার্কার পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করছি। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল দিনাজপুর–৫ আসন গড়তে জনগণ আমাকে নির্বাচিত করবেন—এই বিশ্বাস আমার রয়েছে।”
গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সহযোগিতার আশ্বাস দেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর–৫ আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই জমে উঠছে। প্রার্থীদের গণসংযোগে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host