1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

পাটোয়ারির জনসংযোগে ডিম হামলায় গুরুতর আহত জামাত-শিবির-জানাপা সদস্যরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

রাজধানী ঢাকা-৮ আসনের নির্বাচনী এলাকায় ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারীর নির্বাচনী জনসংযোগ কর্মসূচিতে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) স্থানীয় এলাকাবাসীর তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় পথসভা চলাকালে জনতার একাংশ পঁচা ডিম নিক্ষেপ করে প্রার্থী ও তার সঙ্গীদের লক্ষ্য করে। এই হামলায় প্রার্থীর সঙ্গে থাকা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং জাতীয় নাগরিক পার্টির (জানাপা/এনসিপি) একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দিন পাটোয়ারী তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে গণসংযোগ করছিলেন। হঠাৎ করেই এলাকাবাসীর একটি অংশ “ভুয়া ভুয়া” স্লোগান দিতে দিতে পঁচা ডিম ছুড়তে শুরু করে। এতে প্রার্থীর গা-মাথা ভিজে যায় এবং তার সঙ্গে থাকা জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী ও জানাপা সমর্থকরা মুখে-চোখে-শরীরে ডিমের আঘাত পান।

কয়েকজনের চোখে ডিমের কুসুম ঢুকে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তীব্র জ্বালাপোড়া ও অস্বস্তি দেখা দেয়। আহতদের মধ্যে অন্তত ৪-৫ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ ঘটনার পর নাসির উদ্দিন পাটোয়ারীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে উঠলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে আহত জামায়াত-শিবির নেতাকর্মীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রার্থীর সঙ্গে গণসংযোগে অংশ নিচ্ছিলেন। হঠাৎ এই হামলায় তারা শারীরিক ও মানসিকভাবে আহত হয়েছেন।

একজন শিবির কর্মী বলেন, “আমরা নির্বাচনী প্রচারে এসেছিলাম জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে, কিন্তু এভাবে পঁচা ডিম মেরে আমাদের অপমান করা হয়েছে। এটা গণতন্ত্রের পরিবেশের জন্য লজ্জাজনক।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্বাচনী পরিবেশে এ ধরনের হামলা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host