1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ সময় দর্শন

 

ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: মোঃ মশিউর রহমান

দিনাজপুরের ফুলবাড়িতে ২৫ জানুয়ারি (রবিবার) রাতে ২৯ বিজিবি’এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প ও রানীনগর বিওপি কর্তৃক ০২টি পৃথক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩১২ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ১৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৯,৩০০/- (ঊনসত্তর হাজার তিনশত) টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর-এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুরের কাটলা ও রানীনগরে রাতভর অভিযান চালিয়ে উক্ত মালামাল আটক করা হয় বিজিবি জওয়ানদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি রা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  তিনি আরো জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host