1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

জামালপুরে কোরআন অবমাননার অভিযোগে আকাশ নামে এক যুবক আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৬২ সময় দর্শন

নিপুন জাকারিয়া, জামালপুর প্রতিনিধি:–

জামালপুরে কোরআন অবমাননার অভিযোগে আকাশ (২৬) নামে এক যুবক কে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। রবিবার রাতে জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আকাশ ওই এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আনোয়ার হোসেন ওরফে আনার কানা’র ছেলে।

স্থানীয়রা জানায়, আকাশ দীর্ঘদিন যাবত মাদক সেবনের সাথে জড়িত । গত শনিবার সে তার বাবা আনোয়ার হোসেনের কাছে টাকা চায়। কিন্তু তার বাবা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানালে রাগের মাথায় আকাশ পবিত্র কোরআন পদদলিত করে এবং একপর্যায়ে তা ছিঁড়ে ড্রেনে নিক্ষেপ করে। এসময় কোরআন অবমাননার বিষয়টি ধামাচাপা দেয় আকাশের পরিবার। উক্ত ঘটনাকে কেন্দ্র করে রবিবার পুনরায় তাদের পারিবারিক ঝামেলা বাঁধলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং রবিবার সন্ধ্যায় কোরআন অবমাননার দায়ে আকাশকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর থানা পুলিশ। তবে উত্তেজিত জনতা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কাছে সহযোগিতা কামনা করেন তারা। ঘটনাস্থলে সেনা সদস্যরা উপস্থিত হওয়ার পরও তাদের হাতে অভিযুক্ত আকাশকে তুলে দিতে অনিচ্ছা পোষণ করে বিক্ষুব্ধ জনতা।
সবশেষে ঘটনাস্থলে উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। পরবর্তীতে তার অনুরোধে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আকাশকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।

পুলিশ জানায়, কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত আকাশ কে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে আনা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host