1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে জামায়াত আমীরের নির্বাচনী সভা; আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ সময় দর্শন
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী সভা উপলক্ষে তোরণ নির্মাণ

মোছাঃ আছমা আক্তার আখি
পঞ্চগড় জেলা প্রতিনিধি

আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে আসছেন জামাআতে ইসলামীয়ার আমীর ডাঃ শফিকুর রহমান। সফরকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক উত্তাপ ও আলোচনার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা তাঁর আগমনকে স্বাগত জানালেও চলমান নির্বাচনী পরিস্থিতি ও আইনগত বাধ্যবাধকতা নিয়ে প্রতিদ্বন্দী দলগুলোর অভিযোগ দলটি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী সভা উপলক্ষে তোরণ নির্মাণ করেছে যা নির্বাচন কমিশনের আচরণবিধির সরাসরি লঙ্ঘন। নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, নির্বাচনি প্রচারণার জন্য কোন গেইট বা তোরণ নির্মাণ করা যাবে না এছাড়াও জনসাধারণের চলাচলের রাস্তা বা স্থাপনায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এ ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। এসব কার্যক্রম নির্বাচনী মাঠে অসম প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে বলেও নীতিমালায় উল্লেখ রয়েছে।

এ বিষয়ে সচেতন নাগরিক ও পর্যবেক্ষক মহলের দাবি, সফরকে ঘিরে কোনো পক্ষ যেন আইন লঙ্ঘনের সুযোগ না পায়। তারা মনে করছেন, নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে রিটার্নিং অফিসার, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ নজরদারি জরুরি।

এদিকে প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার করা হয়েছে এবং নিয়ম ভঙ্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।

সচেতন মহল আশা করছে, রাজনৈতিক কর্মসূচি ও সফর নির্বিঘ্ন হলেও নির্বাচন যেন আইন ও আচরণবিধির সীমারেখা অক্ষুণ্ণ রেখেই পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host