1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

কারাগারে থেকেও আওয়ামী লীগ নেতার বেতন-ভাতা উত্তোলন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ সময় দর্শন
প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান ওরফে হাবিবুল্লাহ

জামালপুর প্রতিনিধি:

কারাগারে থেকেও বেতন-ভাতা উত্তোলন করছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান ওরফে হাবিবুল্লাহ।

জানা গেছে, বকশীগঞ্জ থানায় ২০২৫ সালে ২০ নভেম্বর দায়েরকৃত নাশকতা মামলায় গত ১৭ ডিসেম্বর হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে জামালপুর জেলা কারাগারে আছেন তিনি।
নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা কারাগারে থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বহাল তবিয়তে আছেন এবং বেতন ভাতাও উত্তোলন করছেন।

কশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান নাশকতার মামলায় কারাগারে থেকেও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন এবং বেতন ভাতা উত্তোলনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে খেয়ারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা পারভীনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

বকশীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া জানান, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এ ব্যাপারে ভালো বলতে পারবেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হাই জানান, বিষয়টি উধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানোর প্রস্তুতি চলছে।

 

 

 

 

 

 

নিপুন জাকারিয়া
জামালপুর।
২২.০১.২৬

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host