1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

দিনাজপুর–৫ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হোসেনের প্রার্থিতা প্রত্যাহার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ সময় দর্শন
আনোয়ার হোসেন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর–৫ আসনের (ফুলবাড়ী- পার্বতীপুর) সর্বস্তরের গণমানুষের আস্থাভাজন, ত্যাগী ও নিবেদিতপ্রাণ সমাজসেবক এবং জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হোসেন তাঁর প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তার জমাকৃত সংসদ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

এই সিদ্ধান্ত কোনো দুর্বলতা নয়; বরং এটি একটি বড় দায়িত্ববোধ এবং জাতির বৃহত্তর স্বার্থ ও সর্বোপরি দলীয় সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়ার অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয় জনগণ।

স্থানীয় সাধারণ মানুষেরা জানান, স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গের যে জনপদ সবচেয়ে বেশি অবহেলিত, বঞ্চিত ও অসহায়—সেই মানুষের পাশে দাঁড়াতে দীর্ঘ সময় ধরে পথে-প্রান্তরে, হাটে-বাজারে, রোদে-বৃষ্টিতে নিরলসভাবে ছুটে বেড়িয়েছেন এই ত্যাগী নেতা আনোয়ার হোসেন। তার মনোনয়ন প্রত্যাহারে সংসদীয় এলাকা দিনাজপুর ৫ -এর জনগণের মাঝে হতাশার প্রতিক্রিয়া দেখা গেলেও তারা তার এই প্রত্যাহারকে তার চরিত্রের মহানুভবতার অংশ বলে মনে করছে।

ক্ষমতার লোভ নয়, পদ-পদবীর আকাঙ্ক্ষা নয়— মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ের সমাজ গঠন এবং আল্লাহভীরু নেতৃত্ব তৈরি করাই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
দল ও জোটের সিদ্ধান্তকে মেনে নিয়ে তিনি এক ধাপ পেছনে সরে দাঁড়ালেও উত্তরবঙ্গের মাটি ও মানুষের হৃদয়ে তাঁর অবস্থান অটুট ও অক্ষুণ্ন থাকবে বলে মত দিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host