1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

দিনাজপুরে পদোন্নতিপ্রাপ্ত তিন ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ সময় দর্শন

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে ২১ জানুয়ারী (বুধবার) বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আয়োজনে ৩ জন কার্যনির্বাহী কমিটির সদস্য পদে পদোন্নতি পাওয়ায় তাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ ফরিদ হোসেন ও সাধারন সম্পাদক মোঃ রহমত আলী। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমিতির অস্থায়ী কার্যালয়ে সকাল সমিতির সভাপতি মোঃ ফরিদ হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ গাফফারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজেদুর রহমান, দিনাজপুর জেলা কালেক্টর ইউনিটের সাধারন সম্পাদক ও সমিতির সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাফিজুর রহমান, সহ-মহিলা সম্পাদক মোছাঃ শাহিদা খাতুন ও প্রবীন সদস্য আব্দুর রহমান মোল্লা।

আলোচনা সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, সমিতির সদস্যরা পদোন্নতি পাওয়াতে সমিতির সকল কর্মচারী অত্যন্ত আনন্দিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host