1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

বিএনপির লোকেরা হামলা চালাচ্ছে, কীভাবে হবে সুষ্ঠু নির্বাচন: জামায়াত আমির

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ সময় দর্শন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

রাজধানী আগারগাঁওয়ে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপিকে দায়ী করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। বুধবার দুপুরে রাজধানী কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।

এ সময় শফিকুর রহমান বলেন, বিএনপির লোকেরা হামলা চালিয়েছে। দেশীয় অস্ত্র ব্যবহার করে ১৬ জন আহত হয়, এখনো কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। দেশে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে কোনো ভয়ভীতি পরিবেশ থাকবে না। আচরণবিধি লঙ্ঘন হলে সেটা দেখা কর্তৃপক্ষ আছে, আমরা কোনো মব দেখতে চাই না।

জামায়াত আমির বলেন, ‘জনগণের ওপর আস্থা রাখতে হবে, কিন্তু কেউ যদি সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী কায়দায় ওলটপালট করার চেষ্টা করে তাহলে যুব সমাজ মেনে নেবে না, ব্যালটে তার জবাব দেবে।’

এ ঘটনায় মামলা হবে কি না সে বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা মামলার দিকে যাচ্ছি না।’

শফিকুর রহমান বলেন, ‘মসজিদে ঢুকে হামলা হলো, অথচ আইনশৃঙ্খলা বাহিনী চেয়ে চেয়ে দেখলো, কীভাবে হবে সুষ্ঠু নির্বাচন!’

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিটের আল মোবারক মসজিদের পাশে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় ১৬ জন আহত হওয়ার তথ্য পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host