1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

মাইক্রোবাস ধাক্কায় আহত ৩ আরোহীকে বিজিবি’র সহায়তা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ সময় দর্শন

 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে ব্যাটালিয়ন সদর হতে পশ্চিমে। তাজপুর বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তরে অবস্থিত প্রধান সড়কে মুসাশাহ’র মোড় নামক স্থানে একটি সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়। উক্ত দূর্ঘটনায় ফুলবাড়ী হতে দিনাজপুরগামী একটি সিভিল মাইক্রোবাস একটি ভ্যানগাড়িকে অতিক্রম করার সময় ধাক্কা দিলে ভ্যানগাড়িটি রাস্তার পার্শ্বের জমিতে পড়ে যায়। বর্ণিত দূর্ঘটনায় ভ্যানচালক আঘাতপ্রাপ্ত এবং ভ্যানে অবস্থনরত ৩জন আরোহী গুরুতর আহত হয়।
সেই সময় ফূলবাড়ী ব্যাটালিয়ন সদর হতে সুবেদার মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে বিজিবির একটি যানবাহন খানপুর বিওপিতে গমনকালে ঘটনাস্থলে পৌছানোর পর তাৎক্ষণিক ব্যাটালিয়ন অধিনায়ককে বিষয়টি অবগত করলে অধিনায়কের নির্দেশনা মোতাবেক আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বিজিবি’র পিকআপযোগে নিকটস্থ বাজারে অবস্থিত একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে বিজিবি’র সহায়তায় তাদের পরিবারের নিকট নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
ঘটনাটি মানবকল্যাণে বিজিবি’র তাৎক্ষণিক ও মানবিক ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থেকে মানুষের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মানবকল্যাণেও এক অতন্দ্র প্রহরী। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের বিপদেও পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম নৈতিক দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host