1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

দরিদ্র মানুষের উন্নয়নই ছিলো বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল লক্ষ্য— ডঃ মঈন খান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১০১ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী)প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া বাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গজারিয়া বাজারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গজারিয়া ইউনিয়ন বিএনপি,র অঙ্গ ও সহযোগী সংগঠন এবং গজারিয়া বাজারের সকল ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া শামীম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান বলেন, “বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের দরিদ্র মানুষের উন্নয়ন। তিনি ক্ষমতায় থাকাকালে সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।”

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী ৪৭টি মামলা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।”

ডঃ মঈন খান বলেন, “তিনি স্পষ্ট করে বলেছিলেন— আমার ওপর যত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলা আসুক, আমি আইনের পথেই থেকে তা মোকাবেলা করব এবং সত্যের পথেই থাকব।”

বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, “৫ই আগস্ট ২০২৪ প্রমাণ করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায়ের পথেই ছিলেন, সত্যের পথেই ছিলেন।”

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জেলা আমির মুফতি আব্দুর রহিম কাসেমী, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, থানা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান হুমায়ুন এবং সাবেক থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

মিলাদ ও দোয়া মাহফিলে গজারিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host