1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৯১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

মাদারীপুর পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যাকাণ্ডকে ঘিরে চলমান বিরোধের জেরে এই সহিংসতায় পুরো এলাকা কয়েক ঘণ্টা ধরে উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত চলা সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং একাধিক বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শাকিল মুন্সি হত্যা মামলার আসামি আক্তার হাওলাদার এবং মামলার বাদী হাসান মুন্সির অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। শনিবার ভোরে আক্তার হাওলাদারের সমর্থকরা শ্রমিক দল নেতা হান্নান ঢালীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে দুপুরের দিকে নতুন মাদারীপুর এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ, দেশীয় অস্ত্রের ব্যবহার এবং একের পর এক ককটেল ও বোমা বিস্ফোরণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযানের সময় কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host