দেশকে ভালোবেসে যিনি তিনবার ধরেছিলেন হাল, আজ তিনি প্রয়াত, পুরো জাতি শোকে কাঙাল। তার শোককে শক্তিতে রূপান্তরিত করতে, আওয়াল, বৃদ্ধ,বণিতা করে যাচ্ছে, বিধাতার কাছে মোনাজাত। ওপারে ভালো থাকুক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এটাই তাদের ফরিয়াদ। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড়ের, বিনন্দের পাড়ায়, ১৬ জানুয়ারি সন্ধ্যায়, মহিলা দলের আয়োজনে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, কৃষক দলের সদস্য সচিব গাউসুল আজম শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নিপুন জাকারিয়া
জামালপুর
১৬-০১-২৬