1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

প্রকাশ্যে ধুমপান করার অভিযোগে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১১১ সময় দর্শন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে সানোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া ভ্রাম্যমান আদালতের কার্যক্রম এর অংশ হিসেবে হিলি বাজারে ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন বলেন, পৌর ভূমি অফিসের সামনে বসে সানোয়ার হোসেন নামের এক ব্যক্তি জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান করছিলেন যা আইনি দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান না করার কথাও তাকে বলা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host