1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ সময় দর্শন
ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে পাবনা-১ ও ২ আসনের নির্বাচনি তফসিল নতুন করে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নতুন সময়সূচি অনুযায়ী, অন্যান্য আসনের মতো এই দুটি আসনেও আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে এই নতুন তফসিল ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনা-১ ও ২ আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। দাখিল করা মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ইসি জানিয়েছে, এই দুটি আসনে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

এর আগে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে এই দুই আসনের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর ইসি একটি গেজেট প্রকাশ করে যেখানে সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে পাবনা-২ আসন হিসেবে নির্ধারণ করা হয়। হাইকোর্ট এই গেজেটকে অবৈধ ঘোষণা করলে বিষয়টি আপিল বিভাগে গড়ায়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে ইসির ৪ সেপ্টেম্বরের গেজেট অনুযায়ী নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দেন। এর ফলে সাঁথিয়া উপজেলা এককভাবে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন গঠিত হওয়ার বিষয়টি আইনি বৈধতা পায়। আপিল বিভাগের এই আদেশের প্রেক্ষিতেই ইসি আগের আংশিক তফসিল বাতিল করে নতুন এই সময়সূচি ঘোষণা করলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host