1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মানিককে অস্ত্রসহ নিজ বাসা থেকে আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ সময় দর্শন
আনোয়ার হোসেন মানিক

 

সিলেট প্রতিনিধি

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে অস্ত্রসহ নিজ বাসা থেকে আটক করেছে সেনাবাহিনী। এ ঘটনায় বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তবে দলের প্রভাবশালী নেতাকে অস্ত্রসহ সেনাবাহিনীর অভিযানে আটকের ঘটনায় এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। ১৫ই জানুয়ারি, বৃহস্পতিবার ভোরে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসা থেকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আনোয়ার হোসেন মানিককে আটক করে সেনাবাহিনীর একটি দল। পরে তাকে কোতোয়ালি থানায় হস্থান্তর করা হয় বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। কী ঘটেছে, তা বিস্তারিতভাবে খোঁজ নেওয়া হচ্ছে। তবে কি কারণে তাকে সেনাবাহিনী আটক করেছে আমরা জানিনা। এ বিষয়ে আমরা খোজ নেওয়ার চেষ্টা করছি।

এদিকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি। আটকের বিষয়টি জেনেছি, তবে বিস্তারিত জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host