1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত মো. হানিফ (২১) নামে এক যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে আনা হয়।

এর আগে সোমবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় নিজ মালিকানাধীন চিংড়ি ঘের দেখতে গিয়ে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন হানিফ।

আহত হানিফ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যাং এলাকার ফললুল করিমের ছেলে।

আহতের ভাই মো. ইমাম জানান, মাইন বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয়রা হানিফকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যাং এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মাইন বিস্ফোরণে ২১ বছর বয়সী হানিফ গুরুতর আহত হয়েছে। রাত ৯টায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৬নং ওয়ার্ডে ভর্তি করেছেন। তার দুই পায়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

উল্লেখ্য, এর আগে রবিবার (১১ জানুয়ারি) একই এলাকায় ৯ বছর বয়সী হুজাইফা সুলতানা নামে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হন। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host