1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

বিরামপুরের হাবিবপুর মাদ্রাসায় কোরআন এর ছবক প্রদান ও খতমে বোখারী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ সময় দর্শন

 

কোয়াসিম সিদ্দিকী জনী
ভ্রাম্যমান প্রতিনিধঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের হাবিবপুর বাজার সংলগ্ন হাবিবপুর দারুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান,দাওরায়ে হাদিস সমাপনী শিক্ষার্থীদের খতমে বুখারী ও পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১২ জানুয়ারি সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত খতমে বোখারী অনুষ্ঠানে কোরআনের সবক প্রদান করা হয় এবং পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ।
সহ-সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ নুরনবী মন্ডল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর জনাব মোঃ আনোয়ার ইসলাম ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ারুল হক, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আল-আমীন আমজাদ।
বুখারী শরীফের শেষ ছবক প্রদান করেন হিলি মাদ্রাসার ভারপ্রাপ্ত মহা পরিচালক ও শাইখুল হাদিস আলহাজ্ব মাওঃ আব্দুল ওহাব।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুন নুর নূরানী।
তিনি মাদ্রাসা পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ বছর দাওরায়ে হাদিস সমাপনী তিনজন মেয়ে শিক্ষার্থীকে সম্মানী বোরকা প্রদান করা হয়।
এবং অভিভাবকদেরকে টুপি এবং রুমাল হাদিয়া দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে আরবি,ইংরেজি ও বাংলা লেখার প্রদর্শনী করেন ছোট ছোট শিক্ষার্থীরা, পাশাপাশি জানাজার নামাজ পড়ার নিয়ম প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host