1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ভাঙ্গুড়ায় বখাটের হামলায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৮৬৪ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় নারী উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় নিহত পিতা-পুত্রের অসহায় পরিবারকে বিশ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়ালেন ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ। শনিবার তিনি উপজেলা পরিষদের তহবিল থেকে দশ হাজার টাকা প্রদান করেন। এর আগে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ওই পরিবারের বিধবা নারী ও সন্তানদের জন্য আরো দশ হাজার টাকা প্রদান করেছেন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি উপস্থিত ছিলেন। টাকা হাতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্বজনরা।

উপজেলা চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ বলেন,নিহতদের পরিবারের সকল পুরুষ সদস্য হামলায় আহত। তারা এখনো চিকিকিৎসাধীন। ওই পরিবারের নারী ও তাদের সন্তানেরা খুব অসহায় হয়ে পড়েছে। তাই বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।

উল্লেখ্য,এক নারীকে কুপ্রস্তাব ও এসিড নিক্ষেপের হুমকির প্রতিবাদ করায় ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাসবেলাই গ্রামের বখাটে মফিদুল ইসলাম(৩৮) দুষ্ট গ্রাম প্রধান বেল্লাল হাজি ও আবুজল প্রামানিকের সহায়তায় গত বুধবার ধারালো অস্ত্রশ্বস্ত্র নিয়ে একই গ্রামের গফুর আলীর বাড়িতে হামলা চালায়। এতে ওই নারীর পরিবার ও স্বজনসহ ১৫ জন গুরুতর আহত হন।

মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের বয়োজেষ্ঠ তোরাপ আলী ও তার ছেলে ফজলুল হক মারা যান।
এ ব্যাপারে রত্না খাতুনের দায়ের করা মামলায় পুলিশ গ্রাম্য প্রধান আবুজল প্রামাণিক ও বখাটে মফিদুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host