1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৩ সময় দর্শন

 

কোয়াসিম সিদ্দিকী জনী, ভ্রাম্যমান বিশেষ প্রতিনিধি প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-২৪৫) এর বিশেষ সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ সাধারণ সভায় সংগঠনের মৃত শ্রমিক, পঙ্গু শ্রমিক এবং শ্রমিক পরিবারের মেয়ের বিয়ের জন্য সর্বমোট ১৯ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

দিনাজপুর শহরের পিডিবি মোড়স্থ দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় স্বাগত বক্তব্য ও বিশেষ সাধারণ সভার প্রতিবেদ উপস্থাপন করেন ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সফু আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. ফজলুর রশীদ ফজলু, জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন ও জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব কুন্ডু’র সঞ্চালনায় বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. আফজাল হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা কালিতলা শ্রম কল্যাণ উপ-কমিটির সম্পাদক মো. এরফান, ডুগডুগি হাট শ্রম কল্যাণ উপ-কমিটির সভাপতি মো. ওহাব মোল্লা, পাকের হাট শ্রম কল্যাণ উপ-কমিটির সম্পাদক মহসীন আলী শাহ্, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরিফউদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাজু, সদর থানা পিকআপ শ্রম কল্যাণ উপকমিটির সাংগঠনিক সম্পাদক মো. নয়ন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যকারী সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (শিবলু জাহাঙ্গীর), সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, অর্থ সম্পাদক মো. স্বাধীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফুর, সড়ক সম্পাদক মো. মিষ্টার আলী, সহ-সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. মহির উদ্দিন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা, কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, মো. রেজাউল ইসলাম রাজা, মো. ইসমাইল হোসেন, হেমন্ত কুমার মানিক, মো. আলতাফ হোসেন প্রমুখ।

বিশেষ সাধারণ সভায় সংগঠনের ১০ জন মৃত শ্রমিক সদস্যের পরিবারের মাঝে প্রত্যেককে ৫৫ হাজার টাকা করে ৫ লাখ ৫০ হাজার টাকা, পঙ্গু ৬ জন শ্রমিকদের মাঝে প্রত্যেককে ৫৫ হাজার টাকা করে ৩ লাখ ৩০ হাজার টাকা এবং শ্রমিক পরিবারের মেয়ের বিয়ের জন্য ৫০ জনকে প্রত্যেককে ২১ হাজার টাকা করে ১০ লাখ ৫০ হাজার টাকা। সর্বমোট ১৯ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host