1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

সলঙ্গায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশী সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৪৮ সময় দর্শন

পুলিশ সদর দফতর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে শনিবার সকাল ১০ টায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন। প্রতিটি সমাবেশ স্ব স্ব বিটের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে ওসি জেড জেড তাজুল হুদার এর নেতৃত্বে এবং এসআই সবুজ রানার পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আ.লীগের সহ- সভাপতি শ্রী ফনি ভুষণ পোদ্দার,থানা পুলিশিং কমিটির সভাপতি ডা: আলাউদ্দিন সরকার, থানা মহিলা আ.লীগের সাধারন সম্পাদক আচমা পারভীন,থানা জাতীয় পার্টির সভাপতি গজেন্দ্র নাথ মন্ডল,থানা ছাত্র লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সেলিম,নবনির্বাচিত সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু,সাধারন সম্পাদক রিপন হাসান,থানা জামে মসজিদের ইমাম মাও রফিকুল ইসলাম,স্ব স্ব বিট পুলিশিং এলাকার নারী – পুরুষ,জনপ্রতিনিধি,শিক্ষক,মসজিদের ইমাম সহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host