1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৯৩ সময় দর্শন

মোছাঃ আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পঞ্চগড়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার (৯ জানুয়ারি) বাদ এশা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পঞ্চগড় জেলা শাখা এবং জেলা বিএনপি নেতা আবু আলম মুহাম্মদ আব্দুল হাই (হেলাল)-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিএনপি নেতা আবু আলম মুহাম্মদ আব্দুল হাই (হেলাল)-এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন:
এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক, পঞ্চগড় জেলা বিএনপি।
অ্যাডভোকেট আদম সুফি, যুগ্ম আহ্বায়ক, পঞ্চগড় জেলা বিএনপি।
অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক, পঞ্চগড় জেলা বিএনপি।
শাজাহান খান, জেলা বিএনপি।
এছাড়াও জেলা ছাত্রদলের সাবেক সভাপতিসহ জেলা বিএনপি, শ্রমিক দল, মৎস্যজীবী দল, সদর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পঞ্চগড় জেলা শাখার সভাপতি শাহিন আলম আশিক এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইরান।
মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host