1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

হাওরে নতুন আতঙ্ক মদের ভাঙা বোতলের কাঁচ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ সময় দর্শন

 

নিজস্ব প্রতিনিধি

সুনাম গঞ্জের তাহির পুর উপজেলার বিভিন্ন হাওরে পানি শুকিয়ে বোরে খেতের জমি জেগে উঠলেও ভাঙা মদের বোতলের কাঁচ কৃষকদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। জমিতে ছড়িয়ে থাকা ধারাল কাঁচে হাত-পা কেটে অর্ধশতাধিক কৃষক ও শ্রমিক আহত হয়েছেন।

এতে চাষাবাদ ব্যাহত হচ্ছে, কৃষক ও শ্রমিকরা ফসলের মাঠে কাজ করতে ভয় পাচ্ছে ।

বর্ষা মৌসমে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা কিছু পর্যটক মাদক সেবন শেষে মদের বোতল হাওরের পানিতে ফেলে দেন। অনেক ক্ষেত্রে বোতল ভেঙে পানিতে ফেলা হয়, আবার বোতল অক্ষত অবস্থায় পানিতে পড়ে থাকে। পরে বোরো মৌসুমে জমি চাষের সময় টাক্টরের চাপে বোতল গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে জমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এসব ধারালো কাঁচে কৃষক ও শ্রমিকরা আহত হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host