1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সারাদেশে এনসিপিতে পদত্যাগের হিড়িক: ফেনী জেলা এনসিপির ৫ নেতার পদত্যাগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১০২ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

জামায়াতে ইসলামীর সাথে জোট করায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন পাঁচ নেতা। ৬ জানুয়ারী, মঙ্গলবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগের কথা নিশ্চিত করেন তারা।

সংবাদ সম্মেলনে এনসিপি ফেনী জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ বলেন, মধ্যপন্থার রাজনীতির প্রতিশ্রুতি দেওয়ায় আমরা এনসিপিতে যোগ দিয়েছিলাম। হঠাৎ দলীয় নেতাদের সাথে কোন পরামর্শ ছাড়াই জামায়াতের সাথে জোট করে আদর্শচ্যুত হওয়ায় আমরা এনসিপি ফেনী জেলা কমিটির ৫ জন পদত্যাগ করেছি।

জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, ইতিমধ্যে আমরা দলের কেন্দ্রীয় আহবায়ক ও সদস্যসচিব বরাবরে পদত্যাগপত্র পাঠিয়েছি।

পদত্যাগ করলেন যারা, এনসিপি ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ ও আব্দুর রহিম বাবু, সদস্য আজিমুল হক, নুরে আজিম এবং মো. জুনায়েদ হোসেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সাথে জোট করায় ইতিপূর্বে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে ১৪ জন সহ সারাদেশে গণহারে পদত্যাগের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host