1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

মেঘনায় নৌ পুলিশের ওপর জেলেদের হামলা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫০৬ সময় দর্শন

বরিশালের হিজলায় মেঘনা নদী‌তে নৌ পুলিশের ওপর জেলেদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। দুই নৌ পুলিশ সদস্য ম‌নিরুল ইসলাম ও আবু জাফর আহত হ‌য়ে‌ছে। আহত মনিরুলকে গুরুতর অবস্থায় শুক্রবার রাতেই হিজলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে হিজলার মেঘনা নদীতে এই হামলার ঘটনা ঘটে।

আহত মনিরুল জানান, বৃহস্পতিবার গভীর রাতে ৫ থেকে ৭ জনের একটি জেলে দলকে ইলিশ শিকারের সময় নৌকাসহ আটক করার চেষ্টা করে দুজনকে আটক করতে সক্ষম হয় নৌ পুলিশ। এরপরেই জেলেদের অপর আর একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায় এবং আটক জেলেদের ছিনিয়ে নেয়।

হিজলা নৌ থানার ওসি বেল্লাল হোসাইন জানান, রাত ১০টার দিকে মেঘনা নদীতে নৌ পুলিশের এএসআই পারভেজ, এএসআই নজরুলসহ সঙ্গীয় ফোর্স একটি নৌকাকে চ্যালেঞ্জ করে দুজনকে আটক করে। সঙ্গে সঙ্গে জেলেদের বিশাল গ্রুপ এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। নৌ পুলিশের সদস্য মনিরুল ইসলাম এবং আবু জাফরকে আহত করে নদীতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় হিজলা থানায় একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host