1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

চট্টগ্রামে চাঁদা না পেয়ে দিনেদুপুরে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসীদের গুলি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ সময় দর্শন

চট্টগ্রাম প্রতিনিধি

 

চাঁদা না দেওয়ায় চট্টগ্রাম নগরে এক শীর্ষস্থানীয় ব্যবসায়ীর বাসভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে।

শুক্রবার সকালে চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। সে সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাসায় উপস্থিত থাকলেও গুলিতে কেউ হতাহত হননি।

ওই এলাকার মানুষের ধারণা, চাঁদা না পাওয়ার জেরে বিদেশে পলাতক এইট মার্ডারের অন্যতম হোতা সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তার সহযোগীরা এই গুলিবর্ষণ করেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাসে করে আসা ৮ মুখোশধারী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। বাড়ির গেট ও পেছনের অংশে গুলির চিহ্ন পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host