1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

নাটোরে জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫২৮ সময় দর্শন

ব্রাকের সহযোগীতায় ও বিডিএসসির আয়োজনে নাটোর সদরের দীঘাপতিয়া নিডা সংস্থায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুরুষ ও কিশোরদের অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক উপপরিচালক ফরিদা ইয়াসমিন। এছাড়া বিশেষ অতিথি প্রোগ্রাম অফিসার হাসনা জাহান, ব্রাকের ডিভিশনাল ম্যানেজার রায়হানুল করিম, নিডা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, বিডিএসসির নির্বাহী পরিচালক মজিবুর রহমান মজনু, প্রোগ্রাম অফিসার ফয়সাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংকটকালীন সময়ে ব্রাকের সহযোগীতায় ও বিডিএসসির আয়োজনে ৫০ জন নারী ও কিশোরীর মাঝে স্বাস্থ্য সুরক্ষায় সুরক্ষা উপকরণ সামগ্রী বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host