1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ সময় দর্শন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুরের একটি মেস থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ছাত্রীর নাম লামিসা নওরীন পুষ্পিতা (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২০২৫ সেশনের এবং জুলাই-৩৬ হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুরের লেবুবাগান এলাকার একটি মেসে গলায় ফাঁস দেন ওই শিক্ষার্থী। সহপাঠীরা দেখে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বর্তমানে লাশ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। তিনি ঝিনাইদহের কুদরত উল্লাহ বিপ্লবের মেয়ে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, ‘ওই ছাত্রীর বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি রওনা করেছেন। প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের সদস্যরা আসার পর তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ হস্তান্তর করা হবে।’

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংলগ্ন একটি ভবনের ফ্ল্যাট থেকে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ। ওই সময় তার কক্ষ থেকে রঙিন কাগজে লেখা চারটি চিরকুট পাওয়া যায়। একটি চিরকুটে লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। নিহত ছাত্রীর নাম সোনিয়া সুলতানা (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host