1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

কক্সবাজারে জমি বিরোধে সন্ত্রাসী হামলা, যুবদল নেতা খুন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ সময় দর্শন

স্থানীয় সংবাদদাতা

 

কক্সবাজারে চকরিয়ার কাকারা ইউনিয়নের পশ্চিম মাইজ কাকারায় গত সোমবার রাত দেড়টার দিকে সন্ত্রাসী হামলায় যুবদল কর্মী সাইফুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, হত্যাকারীরা হেলমেট পরিহিত অবস্থায় সাইফুলকে বাড়ি থেকে ধাওয়া করে পাশের বিলের মধ্যে নিয়ে গিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে। এরপর লাশ সেখানে ফেলে চলে যায়। নিহত সাইফুল ইসলাম দীর্ঘদিন চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুবদলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পেশাগত কাজে সড়কপাড় এলাকায় বসবাস করতেন।

পরিবারের অভিযোগ, এলাকার নুরুল ইসলামের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাতে মামলার আসামী সাইফুলকে গ্রেপ্তারের জন্য বাড়িতে অভিযান চালানো হয়। তবে বাড়িতে না থাকায় পুলিশ ফিরে যায়। পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১০-১২ জনের সশস্ত্র সন্ত্রাসী সাইফুলকে ধরে হত্যা করে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, হামলার সময় আশপাশের কয়েকটি বাড়িতেও ঢুকে তল্লাশি চালানো হয় এবং কিছু বাড়ি থেকে দামি মালামাল লুট করা হয়। পুরো এলাকায় আতঙ্কের ছায়া নেমে আসে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host